বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে, আশা ইসির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৪ই আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

জাতীয় নির্বাচনের বেশ আগে একটি পথনকশা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত সেটাই থাকে পথনকশায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইতিমধ্যে ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার।

ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’

রোডম্যাপে কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রোডম্যাপে কী কী থাকবে ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। 

গত ৫ই আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ রাত ৮টা ২০ মিনিটে তিনি এই ভাষণ দেন।

ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250