বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের মামলা করা হয়েছে। অক্টোবরে তাকে লন্ডনের এক আদালতে হাজিরা দিতে হবে।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রবিনকে ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজিরা দিতে হবে। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে এ বছরের ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল।’

২০২৫ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর দ্রুতই রবিন জামিন পেয়েছিলেন। পরবর্তীতে এক বছর না যেতেই (২০২৬ সালের ২৩ জুলাই) ফের ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসেক্স কাউন্টি ক্লাব এক বিবৃতিতে বলেছে, ‘এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে যে বর্তমানে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার সম্প্রতি আদালতে হাজির হয়েছিল। একটি ক্লাব হিসেবে আমাদের কঠোর সুরক্ষা ও মানবসম্পদ সংক্রান্ত নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে।’

এসেক্সের হয়ে রবিন প্রথম-শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচ ও ২৯ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। কাউন্টিতে সবশেষ তিনি খেলেছেন ২১ জুলাই ওয়ানডে কাপে। সেই ম্যাচে তিনি করেন ২৯ রান। ঠিক তার দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসেক্সের জার্সিতে আর তিনি খেলতে পারেননি।

ধর্ষণের অভিযোগ ওঠায় রবিনকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। যদিও কত দিনের নিষেধাজ্ঞা, তা বলা হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারকে নিয়ে এসেক্স বলেছে, ‘পুরো বিষয়টি নিয়ে ক্লাব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতেও খেলোয়াড়কে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্লাব যথাযথ আইনি প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ করবে। যেহেতু আইনি কার্যক্রম চলমান রয়েছে, তাই এই মুহূর্তে ক্লাব এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছে না।’

রবিন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250