শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মনোমালিন্যের’ পর রুমিন উপহার পাঠিয়েছেন, জানালেন হাসনাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি বিষয়ে মনোমালিন্য হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।’

গতকাল শনিবার (৩০শে আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ ব্যানারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এনসিপির এই নেতা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে, আমার সংস্কারও লাগবে, বিচারও লাগবে।’

সংস্কারের বিষয়টি খুবই ‘বেসিক’ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই যে পুলিশ ভাই আমারে বিনা বিচারে, বিনা মামলায় আমাকে যে ঘর থেকে উঠায়া নিয়ে যাবে না, এর ফয়সালা কি হয়েছে? পুলিশ যে আমাকে বাসা থেকে উঠাইয়া নিয়ে যাবে, আমার পরিবারকে অবগত করবে, এর ফয়সালা কি এখন পর্যন্ত হয়েছে? হয় নাই তো।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখি যে মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ প্রতীক না থাকে, প্রয়োজনে আমরাই নিজেরাই ব্যালট বাক্স ছাপাব। আমি বলছি না, এটা একটা রাজনৈতিক দলের অবস্থা। বলছি, একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক অবস্থা এ রকম। এটা যে সবাই ধারণ করে, তা আমরা বিশ্বাস করতে চাই না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নুর ভাইয়ের (নুরুল হক নুর) ওপর যে আক্রমণটা হয়েছে, এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। নুর ভাইয়ের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি।’

রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250