রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় আমেরিকা : জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় আমেরিকা--এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার (১৮ই মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জয় লিখেন, ‘আমেরিকার মতে, বাংলাদেশে যদি তাদের ‘পাপেট’ সরকার ক্ষমতায় না আসে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়!’ 

মার্কিন দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহিংসতা কম হয়েছে। তবে কয়েকটি দলের অংশগ্রহণ না করা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ায় নির্বাচনের মান ক্ষুণ্ন হয়েছে।

আরো পড়ুন: জবি’র আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

উল্লেখ্য, নির্বাচনের প্রায় আড়াই মাস পর রোববার (১৭ই মার্চ) নির্বাচনকেন্দ্রিক সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন। ২৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমানোর জন্য বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এইচআ/ আই. কে. জে/ 

 

আমেরিকা সজীব ওয়াজেদ জয় পাপেট সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250