সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

জবি’র আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি’র) আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যৌন হয়রানির অভিযোগ তুলছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের এক শিক্ষার্থী। পরীক্ষায় অনৈতিকভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ বিভাগীয় প্রধানের দিকে। 

জানা যায়, ছদ্ম নাম মিতা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অবন্তিকার ঘটনার পর নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানি নিয়ে মুখ খোলেন।

তিনি বলেন, ২০১৯ সালে নিজের প্রোডাকশন হাউসে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন শিক্ষক আবু শাহেদ ইমন। পর বেশ কয়েকবার একই শিক্ষকের মাধ্যমে হয়রানির শিকার হন তিনি।

আরো পড়ুন: আমদানির খবরে অবশেষে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও বলেন, নিজেকে কীভাবে নিরাপদ করে আবার ক্যাম্পাসে ফিরিয়ে এনেছি, তা বলতে পারবো না। তার আক্রোশ থেকে আমি বের হতে পারিনি। ক্লাসে তার কোর্সের অ্যাসাইনমেন্ট আমি যখন বিভাগে সাবমিট করতে যাই, তখনও তিনি আমাকে স্পর্শ করেছেন।

তিনি বলেন, ২০২১ সালে লিখিত অভিযোগ দিলেও তিন বছরে কোনো লাভ হয়নি। উল্টো দুই তদন্ত কমিটির কাছে ৩ বার দিতে হয়েছে সাক্ষাৎকার। তবে তদন্ত ঠেকাতে হাইকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি অভিযুক্ত শিক্ষক।

এসব অভিযোগ নিয়ে জানতে যোগাযোগ করা হয় শিক্ষক ইমনের সঙ্গে। যদিও বিষয়টি বানোয়াট বলে দাবি তার।

প্রসঙ্গ, শুক্রবার (১৫ই মার্চ) রাতে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানকে (আম্মান সিদ্দিকী) দায়ী করে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়।

এইচআ/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250