মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

কবরীকে নিয়ে তিনদিনের উৎসব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ষাট ও সত্তর দশকের নায়িকা ও মিষ্টি মেয়ে-খ্যাত কবরীর ৭৫তম জন্মদিন আজ শনিবার, ১৯শে জুলাই। বরেণ্য অভিনেত্রীর স্মরণে দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করেছে চ্যানেল আই। এ উপলক্ষে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে চ্যানেলটিতে। ১৯শে থেকে ২১শে জুলাই কবরী অভিনীত চলচ্চিত্র দেখানো হবে এ উৎসবে।

আজ ১৯শে জুলাই প্রচার হবে ‘মাসুদ রানা’, পরের দিন ২০শে  জুলাই ‘বধূ বিদায়’ এবং ২১শে জুলাই দেখানো হবে ‘বিনিময়’। এমনটাই জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সিনেমা ছাড়াও এই তিনদিনে প্রচার হবে কবরীর অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’। ২০শে জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমান-এর গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’।

২১শে জুলাই থাকছে মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’, প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে। প্রায় সাড়ে পাঁচ দশক আগে ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কবরী। একের পর এক ছবি দিয়ে জয় করতে থাকেন দর্শক হৃদয়, হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে।

তিনি অভিনয় করেছেন রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে। শতাধিক ছবিতে অভিনয় করা কবরী জড়িয়েছেন রাজনীতিতেও। ইতিহাস সৃষ্টি করা বহু ছবিতে অভিনয় তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এক ঈর্ষণীয় জনপ্রিয়তার শিখরে তিনি অবস্থান করেছেন। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ঋষিজ পদকসহ দেশে-বিদেশের অনেক পুরস্কার। জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা।

‘সারেং বউ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ই এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন এ কিংবদন্তি অভিনেত্রী।

জে.এস/

অভিনেত্রী কবরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250