সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আমদানির খবরে অবশেষে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমদানির খবরে অবশেষে কমছে পেঁয়াজের দাম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। এছাড়াও ফুটপাতের দোকানগুলোতে ও মহল্লার ভ্যান গাড়িতে হাঁক-ডাক দিয়ে ৫০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে।

রোববার (১৭ই মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক দোকানেই পেঁয়াজের পসরা সাজিয়ে বসেছে। দাম কিছু কমে আসায় ক্রেতারাও কিনছেন খুশি মনে। কেউ এক কেজি, দুই কেজি কেউবা আবার কিনছেন পাঁচ কেজি পেঁয়াজ।

পেঁয়াজ কেনার সময় এক ক্রেতা বললেন, দুই দিন আগে ৯০ করে কিনেছি, আজ তা ৬০ টাকা।

আরেক ক্রেতা বলেন, সারা বছর ভুগাইল এই পেঁয়াজ। এখন দাম কমছে। এতদিন খুব কম করে কিনছি। আজ দুই কেজি কিনলাম।

দাম কমার ফলে বিক্রি বেড়েছে বিক্রেতাদেরও। 

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রচুর সরবরাহ থাকায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। আবার ভারত থেকে আমদানির খবরে দাম কমার ভয়ে সবাই পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন বাজারে। দেশের বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজ ১৪০০ থেকে ১৬০০-১৭০০ টাকা প্রতি মন বিক্রি হয়েছে।

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250