সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নগ্ন দৃশ্য ফাঁসে অভিনেত্রী বললেন কোনো বিষয় না!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সস্প্রতি ভারতে মুক্তি পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমা। এই সিনেমার একটি দৃশ্য ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে নগ্ন দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী দিব্যা প্রভাকে। তা-ই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিতে চরিত্রের প্রয়োজনে বিবসনা হয়েছিলেন দিব্যা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয়ই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, সিনেমার বার্তা অনেকেই বুঝতে পারেননি। তারা কেবল ওই দৃশ্যটি নিয়েই কথা বলেছেন।

আরও পড়ুন: অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট : ফারুকী

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে দিব্যা বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু না।’

দিব্যা জানিয়েছেন, ওই দৃশ্যধারণের সময় অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল। সিনেমাটি তরুণ প্রজন্মের দর্শকের ভালো লাগবে বলে মনে করছেন অভিনেত্রী। 


গেলো কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এটি অন্যতম মর্যাদাপূর্ণ এ আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনা নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন প্রমুখ।

এসি/কেবি

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250