বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

এবার শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন। এরপর থেকেই তাকে নিয়ে মরুর এই দেশে চলছে নানা পরিকল্পনা। তেমনই একটি উদ্যোগে দুবাই যাচ্ছেন দেশের সেরা এ নায়ক।

সম্প্রতি দুবাইয়ের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দেশটিতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। এছাড়া তাদের সঙ্গে একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

আরো পড়ুন : গৌরিকে নিয়ে পার্কে প্রেম করতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ!

আগামী ২৬শে অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন করতে সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এদিকে আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরু হবে। দুবাইয়ের অনুষ্ঠান শেষ করেই শুটিংয়ে অংশ নেবেন শাকিব।

এস/ আই.কে.জে/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250