শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার *** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আজ শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা কোনো দল দেখব না, কোনো মত দেখব না। আমরা সব সময় দেখব অপরাধীকে। অপরাধী যে, তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের বেআইনি কার্যক্রম, দখল বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যে-ই এসব করবে, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা উচিত। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় দেখা হবে না।

হামলার ঘটনায় ইন্ধনদাতা কোনো সংসদ সদস্য জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘অভিযোগ আমরা পেয়েছি, মামলা হয়েছে। আমরা মামলা তদন্ত করছি। মামলার তদন্তে এই ঘটনায় যারাই জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত অন্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি। পুলিশ কর্মকর্তাসহ সদস্যরা অভিযানে রয়েছেন। দ্রুতই অন্যদের গ্রেপ্তার করা হবে।’

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250