মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

কলেরা ঠেকাতে কর্মসূচি শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব বাড়ছে। এই রোগের সংক্রমণ ঠেকাতে এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা কর্মসূচি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

শুক্রবার (৫ই এপ্রিল) এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীজনরা।

পূর্ব আফ্রিকার দেশ মালাউই কলেরা পরীক্ষা কিটের প্রাথমিক চালান পেয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে কলেরার সংক্রমণ শনাক্তে যে প্রচেষ্টা তা শুরু হলো। এবারের কর্মসূচিতে ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ বিশ্বের ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ১২ লাখের বেশি পরীক্ষার কিট দেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি।

আরও পড়ুন: ২৩ ধরনের হার্টের রিংয়ের দাম কমলো

২০২২ সালে তার আগের বছরের তুলনায় দ্বিগুণ কলেরা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে ৭ লাখের বেশি মানুষের কলেরা শনাক্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভির অর্থায়ন ও সমন্বয়ে এবং ইউনিসেফের সংগৃহীত কিটের মাধ্যমে নতুন কর্মসূচি শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক বিবৃতিতে গ্যাভির প্রধান প্রোগ্রাম অফিসার অরেলিয়া নগুয়েন বলেছেন, আমরা বিশ্বে কয়েক বছর ধরে কলেরা সংক্রমণের নজিরবিহীন বৃদ্ধি লক্ষ করছি। আজকের এই কর্মসূচি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি সক্ষমতা বাড়াবে।

সূত্র: এএফপি

এসকে/

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250