রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৩ই ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এই অভিযানে গত এক সপ্তাহে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে গতকাল শনিবার (২০শে ডিসেম্বর) শাহবাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোকপ্রকাশ করেন।

এ সময় তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জে.এস/

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250