সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

স্বাধীনতা পদক পাচ্ছেন এসএম আব্রাহাম লিংকন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে স্বাধীনতা পদক ২০২৪ পাচ্ছেন কুড়িগ্রামের কৃতি সন্তান আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।

আগামী ২৫শে মার্চ আনুষ্ঠানিকভাবে এ পদক তার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন : ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার


এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

এসএম আব্রাহাম লিংকন ১৪ই নভেম্বর ১৯৬৬ সালে কুড়িগ্রামের কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন আইনজীবী ও সমাজসেবক। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে। এবার তিনি স্বাধীনতা পুরস্কার সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনীত হয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের গবেষক এবং বহুমাত্রিক লেখক।

এদিকে এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকে চূড়ান্ত মনোনীত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এস/ আই. কে. জে/ 

স্বাধীনতা পদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250