শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমেরিকার দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের আগস্টের পর থেকে আমেরিকার দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘আপনারা আরেকটা প্যালেস্টাইনের ওপর বসে আছেন। আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া দেওয়া হয়েছে। এটা বুঝতে পারছেন না; যেমন বুঝতে পারেননি ৫ই আগস্টের পরে শেখ হাসিনাকেই শাসনভার দিয়েছেন। বর্তমানে যা চলে গেছে বনানীতে, আর বনানী মানে হচ্ছে আমেরিকার দূতাবাসে। এ জন্য করিডরসহ নানা বিষয়ে তর্ক হলো। ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। মঙ্গলবার (১৯শে আগস্ট) রাতে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সভার আয়োজন করে মানবিক ও সংস্কৃতিমনা সংগঠন ‘রাবি রেনেসাঁ’।

এখন যারা নির্বাচন চায়, তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে বলে মনে করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘গণতন্ত্র ও ফ্যাসিবাদ খুবই কাছাকাছি। হিটলার, মুসোলিনি, শেখ হাসিনা—সবাই নির্বাচিত হয়েই এসেছিলেন। ফলে এখন যারা নির্বাচন-নির্বাচন করছেন, তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করছেন। কারণ, আমরা আমাদের মূল সমস্যা খুঁজছি না। আমাদের নির্বাচন ছাড়াও অনেক সমস্যা আছে। আমাদের শিক্ষা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের মতো সংকটগুলোর সমাধান হয়নি।’

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে উল্লেখ করে এই চিন্তক বলেন, ‘৫ই আগস্টে একটা গণ–অভ্যুত্থান হয়েছে। এরপর ৩ দিন সরকারবিহীন অবস্থায় ছিল। জনগণের হাতে নতুন রাষ্ট্র গঠনের ক্ষমতা এসেছিল। কিন্তু সেটা আর করতে পারল না। ৮ তারিখেই সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গিয়েছিল। শেখ হাসিনার সংবিধানে চুপ্পুর হাতে শপথ করে আপনারা শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়েছেন।’

জে.এস/

ফরহাদ মজহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250