শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

দীর্ঘ তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ই মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র গতকাল শুক্রবার রাতে কারাগারে পৌঁছায়। এরপর আজ দুপুরে যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে বের হওয়ার পর একটি সাদা প্রাইভেটকারে করে আনিস আলমগীর এলাকা ত্যাগ করেন। এ সময় তার নিকটজনরা উপস্থিত ছিলেন।

গত ১৫ই জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারা অনুযায়ী একটি মামলা করেন।

তদন্তে জানা যায়, আনিস আলমগীরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা, অথচ সর্বশেষ আয়কর বিবরণীতে তার নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। ফলে তিনি পরিচিত আয়ের উৎসের বাইরে প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে তা গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এই মামলায় গত বুধবার আদালত তার জামিন মঞ্জুর করেন। গত ২৮শে জানুয়ারি দুদকের এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখান আদালত।

এর আগে গত বছরের ১৪ই ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরদিন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এতে আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশকে আসামি করা হয়।

চলতি বছরের ৫ই মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলায় আনিসকে জামিন দেন।

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250