সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক বিচারপতির বিচার শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন ও তার সন্তান মো. ফয়সাল আবেদীনের বিচার সোমবার (পহেলা এপ্রিল) শুরু হয়েছে।  

ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঞা তাদের নামে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এই আদেশ দেন।

সাবেক বিচারপতি এসময় আদালতে হাজির ছিলেন। তবে তার ছেলে মো. ফয়সাল আবেদীন পলাতক রয়েছেন। দুদক কৌঁসুলি রেজাউল করিম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১শে জুলাই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আরো পড়ুন: বুয়েটে ছাত্র রাজনীতি চলবে : হাইকোর্ট

মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের মোট সম্পদ এক কোটি ৩২ লাখ ৩৯ হাজার ১৭৪ টাকা। তার ১৯৮২-১৯৮৩ কর বর্ষ থেকে ২০১০-১১ কর বর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় হয়েছে ৬৪ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা।

পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ অর্জিত সম্পদ এক কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২১৩ টাকা। এর বিপরীতে আয়ের উৎস পাওয়া যায় এক কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ৩০৪ টাকার। তার আয়ের তুলনায় নয় লাখ ৪৯ হাজার ৯০৯ টাকা বেশি সম্পদের তথ্য পাওয়া যায়।

উল্লেখ্য, সাবেক বিচারপতি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সময় জুডিশিয়ারি তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা যায়।

এইচআ/ 

মামলা সাবেক বিচারপতি অবৈধ সম্পদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250