শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কাঁচা রাস্তায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে, ধানের চারা লাগিয়ে করলেন প্রতিবাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেড় কিলোমিটার কাঁচা রাস্তা বর্ষায় হয়ে উঠেছে কর্দমাক্ত। দীর্ঘদিন বেহাল এই রাস্তার নেই কোনো সংস্কার। সেজন্য ক্ষোভে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। 

শনিবার (৬ই জুলাই) বিকেলে শরীয়তপুরের উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মোহর আলী হাজী কান্দির এলাকাবাসী এই প্রতিবাদ জানান।

স্থানীয়রা জানান, রাস্তাটি প্রায় ১২ থেকে ১৫টি গ্রামের ৩০ হাজার লোকের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে এই বছর পাশের শুক্কুর হাওলাদার কান্দি গ্রামে একটি কালভার্টের কাজের সরঞ্জামাদি ও মাটি মাহিন্দ্রা (ট্রাক্টর) গাড়ির মাধ্যমে বহন করায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো উদ্যোগ নেননি। তাই রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রাস্তা দিয়ে চলাচলকারী শাহজাহান মাদবর গণমাধ্যমকে বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও চেয়ারম্যানকে বারবার জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তাটি গর্ত হয়ে পানি জমে একাকার হয়ে যাচ্ছে সে দিকে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। সেজন্য আমরা এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।

স্থানীয় আরেক বাসিন্দা চুন্নু হাওলাদার অভিযোগ করে গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের এই অঞ্চলের মানুষ অবহেলিত। আদি যুগের মত মাথায় করে বস্তা নিয়ে কাজিরহাটে যেতে হয়। যেন আমাদের দেখার কেউ নেই।

আরো পড়ুন: খাম লেনদেনের ভিডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার 

তিনি বলেন, আ.লীগ সরকার বহুদিন ধরে ক্ষমতায় আছেন। আমাদের স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নজরেই আসে না যে জনগণের দুর্ভোগ কোথায়। জনগণের জন্য সরকার, জনগণের ভোটে সরকার। আ.লীগ ক্ষমতায় থাকার পরেও আমরা অবহেলিত। সরকার ও জনপ্রতিনিধিদের কাছে আহ্বান করি তারা যেন আমাদের এই এলাকাবাসীর স্বার্থে অতিদ্রুত রাস্তাটি সংস্কার করে দেন।

পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার, হাসিফা ও সোহাগী আক্তার শোভার সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতে কষ্ট হয়। জুতা খুলে হাতে নিয়ে এই রাস্তায় চলাচল করতে হয়। এতে কাদা লেগে জামা কাপড় নষ্ট হয়ে যায়। রাস্তাটি পাকা হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো বলেন তারা।

এই বিষয়ে পূর্বনাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ খান গণমাধ্যমকে বলেন, রাস্তাটি এমন বেহাল হয়েছে সে বিষয়ে আমকে কেউ কিছু বলেনি। তবে রাস্তাটির সামনেই একটি কালভার্টের কাজ চলছে। সেখানে ট্রাক্টর দিয়ে মালামাল নেওয়ায় হয়তো রাস্তাটির বেহাল দশা হয়েছে। তবে রাস্তায় ধান লাগানোর বিষয়টি সম্পর্কে আমি জানি না।

এই বিষয়ে জানতে চাইলে জাজিরা ইউএনও সাদিয়া ইসলাম লুনা গণমাধ্যমকে বলেন, স্থানীয় কেউ বা স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

এইচআ/ 

কাঁচা রাস্তা দুর্ভোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250