শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার *** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

খাম লেনদেনের ভিডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তার অফিসে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান-প্রদান করছেন, এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৬ই জুলাই) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ওসি মাহবুব আলমকে থানা থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করেছেন। এখন খাম লেনদেনের বিষয়টি তদন্ত হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, ওসি তার অফিসে নিজের চেয়ারে বসে রয়েছেন। সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান। এ সময় ওসি তার ড্রয়ার থেকে খাম বের করে দেন। পরে ওই ব্যক্তি সেই খামে অর্থ পুরে খামটি এগিয়ে দিলে ওসি সেই খাম তার ড্রয়ারে ঢোকান।

এ সময় ওই ব্যক্তি ওসিকে বলেন, ‘মাহাবুব (ওসি) ভাই আপনি আমাকে চেনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়েছি বলে আপনার কাছে এসেছি। আমি সবসময় বিপদেই পড়ি। আরেকদিন এসে বলব ও আমাকে কী পর্যায়ে পেরেশানির মধ্যে রেখেছে। যদি অফিশিয়ালি সলিউশন করেতে পারতাম আমি! সে জিএম সাহেবের কাছে ৪০ জন লোক নিয়ে গেছে রিমুভ ফ্রম সার্ভিস করার জন্য আমার বোনের। আমি আপনাকে কী বোঝাবো।’ ওসি কথাগুলোর ফাঁকে খামটি ড্রয়ারে ঢুকিয়ে ওই ব্যক্তির উদ্দেশে বলেন, ‘এর আগেরটাতেও আমি আপনাকে হেল্প করেছি।’

তবে পুলিশ পরিদর্শক মাহবুব আলম দাবি করেছেন, টাকা নয়; এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারীদের তালিকা নিয়েছেন খামে। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। কার সঙ্গে এ রকম কথা হয়েছে, সেটা মনে করতে পারছি না। তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে।’

ওআ/

থানা ঘুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250