বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি *** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের *** সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি *** ঘুষের অভিযোগে অপসারিত বিচারপতি জামায়াতে, ২২ বছর পর ফিরল সেই বিতর্ক, প্রশ্ন ‘পাপমুক্তির’ রাজনীতি নিয়ে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলন করলে আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী *** ‘১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন যুবলীগ নেতা, এখন তার বিরুদ্ধেই ষড়যন্ত্র’ *** চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

নতুন যে রেকর্ড গড়ল রাশমিকা-ভিকির ‘ছাবা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ১৪ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। চলতি বছর সেভাবে হিন্দি সিনেমা ব্যবসা করতে না পারলেও ‘ছাবা’ দিয়ে আশার আলো দেখেছিলেন প্রযোজকরা। দুর্দান্ত ব্যবসা করতে থাকা সিনেমাটি এবার নতুন রেকর্ড গড়ল।

শনিবার (৮ই মার্চ) ছিল ‘ছাবা’ মুক্তির ২৩তম দিন। ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, এদিন সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ৫০৮ কোটি রুপি। শনিবারই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

৩১ কোটি রুপি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল ‘ছাবা’। মুক্তির ১৫ দিনের মধ্যে ৪০০ কোটির অঙ্ক সহজে পার করে ফেলে ছবিটি। এবার ২৩তম দিনে প্রবেশ করল ৫০০ কোটির ক্লাবে।

‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তার তুখোড় অভিনয় আপামর সিনেমাপ্রেমীর মন জয় করেছে।

মোগল বাদশাহ আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে।

সিনেমাটিতে আবেগ, অ্যাকশন আর ইতিহাসের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর, সে জন্যই সাধারণ দর্শক এত পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা। অনেক দর্শকই সিনেমাটির শেষ আধঘণ্টা সাম্প্রতিক সময়ে নির্মিত হিন্দি সিনেমার মধ্যে সেরা, এমন মন্তব্যও করেছেন।

‘ছাবা’ দিয়ে টানা তিনটি সুপারহিট ছবির অংশ হলেন রাশমিকা মান্দানা। এর আগে এই দক্ষিণি তারকার ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ছবি দুটিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

🕒 প্রকাশ: ০৮:৪৪ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ

🕒 প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250