মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ফাইনালে নিউজিল্যান্ডের জয় ৩২ রানে।

টানা দ্বিতীয় ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা। মাস চারেক আগে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হারে প্রোটিয়ারা।

প্রথম দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ১৪ বছর পর আরেকটি ফাইনালে উঠে পেল শিরোপার স্বাদ। সুজি বেটসের ত্রিশোর্ধ, অ্যামেলিয়া কার ও ব্রুক হ্যালিডের চল্লিশোর্ধ ইনিংসে ৫ উইকেটে ১৫৮ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড।

জবাবে ৪১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দেয় দক্ষিণ আফ্রিকা, কিন্তু এরপর পথ হারিয়ে শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে করতে পারে ১২৬।

লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যামেলিয়া বোলিংয়েও নিজেকে মেলে ধরেন দারুণভাবে। ব্যাট হাতে ৩৮ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলার পর দলের সফলতম বোলারও তিনিই, ৪ ওভারে ২৩ রানে নেন ৩ উইকেট।

পেসার রোজমেরি মেয়ারও নেন ৩ উইকেট, ২৫ রান দিয়ে।

আই.কে.জে/


নারী টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250