শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী *** নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান *** শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের *** আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান *** ‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’ *** বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান *** ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল *** খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র *** হৃদয়ের রেকর্ডময় ইনিংসে লড়াইয়ে ফিরল বাংলাদেশ *** গ্রাম পুলিশের বেতন বাড়ল, নতুন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয় হয়েছে। কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। এর জন্য নিজ দেশে নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ ফ্ল্যাভিও বলসোনারোকে দায়ী করে বিদ্রূপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা।

গত বৃহস্পতিবার এক ইউটিউব লাইভস্ট্রিমে লুলা মন্তব্য করেন, ফ্ল্যাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে আগমনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘মন্দ ভাগ্য’ বা অপয়া প্রমাণিত হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ব্রাজিলীয় আইনপ্রণেতা আন্দ্রে জ্যানোনেসের সঙ্গে আয়োজিত ওই লাইভস্ট্রিমে লুলা কৌতুকচ্ছলে বলেন, ‘ও লোকটাই অলক্ষুণে। ও ট্রাম্পের লোকসান করাল। ও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ট্রাম্প হেরে গেলেন।’

উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস দেশটির রাজনৈতিক বা নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের সম্ভাব্য উৎস ও তহবিল নিয়ে একটি তদন্ত শুরু করেছে। এর মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার তহবিল থেকে প্রায় ১০ লাখ ডলার অনুদান পাওয়ার একটি বিষয় সামনে এসেছে, যা নিয়ে ব্রাজিল সরকার তদন্ত করছে। তবে যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের কোনো তহবিল সরাসরি ফ্ল্যাভিও বলসোনারোকে দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেনি।

গত ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হন ফ্ল্যাভিও বলসোনারো। এর মাধ্যমে লুলা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। নির্বাচনে হারার পরপরই সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে এবং দেশটির বর্তমান সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান।

দুর্নীতি, অর্থ পাচার এবং কর ফাঁকির মারাত্মক অভিযোগে ফ্ল্যাভিওর বিরুদ্ধে ব্রাজিলে একাধিক আইনি তদন্ত চলছে। লুলার অভিযোগ, বিচার এড়াতে এবং সুরক্ষা পেতেই ফ্ল্যাভিও যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

ফ্ল্যাভিওকে হুঁশিয়ারি দিয়ে লুলা বলেন, ‘সে সেখানে সুরক্ষা খুঁজতে গেছে। দেখা যাক সে কেমন সুরক্ষা পায়! তাকে ব্রাজিলে ফিরে এসে আদালতের মুখোমুখি হতেই হবে।’

লুলার এই খোঁচাপূর্ণ বক্তব্যটি এসেছে গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর। নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির জন্য এক বিশাল রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ফ্ল্যাভিও বলসোনারো এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আসছেন।

লুই ইনাসিও লুলা দা সিলভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250