শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী *** নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান *** শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের *** আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান *** ‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’ *** বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান *** ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল *** খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র *** হৃদয়ের রেকর্ডময় ইনিংসে লড়াইয়ে ফিরল বাংলাদেশ *** গ্রাম পুলিশের বেতন বাড়ল, নতুন সিদ্ধান্ত আজ থেকে কার্যকর

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপে বিকৃত করার পর সেটি পুনরায় আঁকার কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে দেয়ালচিত্রটি পরিদর্শন শেষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ঘোষণা দেন। তিনি ঘটনাটিকে ‘অসম্মানজনক ও বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

নগরীর শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালে বিকৃত করা দেয়ালচিত্র বা ছবিটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। পরে সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতি পুনরায় আঁকার কাজ শুরু হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও রয়েছে। কিন্তু কে বা কারা তার প্রতিকৃতিতে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয়, যা অমর্যাদাকর, জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কেসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা সামনে রেখে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়—এমন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দেয়ালচিত্র বিকৃতির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশকে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যেন আর কেউ অংশ না নেয়, সেটিই তাঁদের প্রত্যাশা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকে কেসিসি। তবে শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশে রবীন্দ্রবিরোধী বক্তব্যসংবলিত দুটি লিফলেটও সাঁটানো হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। লিফলেটগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা ছিল।

দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে। রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির ঘটনায় নগরীতে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে কারা, কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250