ছবি: সংগৃহীত
পর্তুগালের সংখ্যালঘু সরকার গতকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) একটি কট্টর ডানপন্থী দলের সঙ্গে নতুন আইনের প্রস্তাব করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই আইনটি বিদেশিদের পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার নিয়মাবলিকে কঠোর করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কট্টর ডানপন্থী চেগা দলের সঙ্গে এই চুক্তির পর, আইনটি নিয়ে মঙ্গলবার পরে পার্লামেন্টে প্রথম ভোটাভুটি হওয়ার কথা ছিল। খবর এএফপির।
পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের প্রধান হুগো সোয়ারেস বলেন, এই আইনটি বিশেষভাবে পর্তুগিজ নাগরিকত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় সময়কে বৃদ্ধি করবে।
চেগা দলের নেতা আন্দ্রে ভেন্তুরা বলেন, ‘পর্তুগাল আজ (মঙ্গলবার) সেই ইউরোপীয় দেশগুলোর দলে যোগ দিচ্ছে, যেখানে নাগরিকত্ব পাওয়া আরো কঠিন হবে।’ তিনি আরো জানান, মাসব্যাপী আলোচনার সময় উভয় পক্ষই ‘আপস’ করেছে।
গত বছরের মে মাসে নির্বাচনের পর চেগা পার্লামেন্টে প্রধান বিরোধী দলে পরিণত হয়। সেই নির্বাচনের পর মধ্য-ডানপন্থী নেতা লুইস মন্টেগ্রো প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এলেও, তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি।
চেগা অভিবাসনের বিরুদ্ধে জোরদার প্রচারণা চালিয়েছে। তারা এমন তথ্যকে কাজে লাগিয়েছে, ২০২৪ সালের শেষে পর্তুগালে ১৫ লাখের বেশি বিদেশি ছিল, যা ২০১৭ সালের তুলনায় প্রায় চার গুণ বেশি এবং দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
জে.এস/
খবরটি শেয়ার করুন