সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ভালো ভাবুন, ভালো থাকুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা সবাই ভালো থাকতে চাই। নিজে ভালো থাকতে চাই। পরিবারকে ভালো রাখতে চাই। চাই সমাজ এবং দেশটাও থাকুক ভালো। ভালো থাকার মোক্ষম ও কার্যকর একটি উপায় ভালো ভাবনা। ভাবনা ভালো ও সঠিক হলে স্বয়ংক্রিয়ভাবেই ভালোও ইতিবাচক হয়ে ওঠে আমাদের কথা। আমাদের কাজগুলোও তখন হয় ভালো এবং কল্যাণকর।

আর এখানেই মেডিটেশনের গুরুত্ব। কারণ অন্তর্জগতে ভাবনার পথ ধরেই নির্মিত হয় আমাদের বহির্জগতের বাস্তবতা। নিয়মিত মেডিটেশন চর্চায় আমাদের মনোজগৎ সুগঠিত হয়। মন থাকে সুরক্ষিত। জীবনদৃষ্টি হয় সঠিক। 

আরো পড়ুন : পিছন দিকে হাঁটার উপকারিতা জানলে চমকে যাবেন!

ভালো ভাবনার জন্যে যা সবচেয়ে জরুরি

শরীর মন পেশা পরিবারসহ জীবনের প্রতিটি অধ্যায়ে সুস্থ সফল ও সুখী হয়ে ওঠার লক্ষ্যে বর্তমানে যত বিজ্ঞানস্বীকৃত পন্থা ও প্রক্রিয়া বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত, সব কটির 

মূল সূত্র ঘুরেফিরে এটাই। পৃথিবীর প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে এ-সম্পর্কিত যত কোর্স, তারও গোড়ার কথা এই এটাই। তাই আসুন, নিয়মিত মেডিটেশন করি।ভালো ভাবি, নিজেকে নিয়ে, পরিবার নিয়ে, পারিপার্শ্বিকতা এবং আমাদের প্রিয় দেশটাকে নিয়ে। ভালো বলি। ভালো করি। পরম করুণাময়ের ইচ্ছায় সবাই ভালো থাকি।

এস/কেবি

ভালো ও ইতিবাচক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250