মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইসরাইলি দূতাবাসের সামনের রাস্তার ‘গণহত্যা সড়ক’ নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় হামলার প্রতীকী প্রতিবাদ হিসেবে লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনের সড়কটিকে ‘গণহত্যা সড়ক’ নামকরণ করেছেন ব্রিটিশ মানবাধিকার কর্মীরা।

দখলদার ইসরাইলের দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ডও ঝুলিয়ে দিয়েছেন মানবাধিকার কর্মীরা যাতে লেখা রয়েছে, ‘জেনোসাইড স্ট্রিট’ বা ‘গণহত্যা সড়ক’। 

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি গোচর হয় সেজন্য এমন অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মীরা। 

আরো পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেন, ইসরাইল সরকারকে অবশ্যই একথা জানতে হবে যে, গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় এবং তারা যেন বিষয়টিকে গুরুত্বসহ গ্রহণ করে।

লন্ডনের অ্যামনেস্টি কর্মীরা বলেছেন, তারা এই মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক সাশা দেশমুখ স্বাক্ষরিত একটি চিঠি ইসরাইলের দূতাবাসে পৌঁছে দেবেন। ওই চিঠিতে গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলি কূটনীতিকদের সতর্ক করে দেয়া হবে বলে তারা জানান। 

সূত্র: আইআরএনএ'র 

এইচআ/


লন্ডন গণহত্যা সড়ক ইসরাইলি দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250