সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

আলোচনা সভায় বহিরাগতদের হামলা, ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলোচনা সভা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে এ–সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন ডিআরইউর দপ্তর সম্পাদক রফিক রাফি।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ডিআরইউতে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বহিরাগতদের হামলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন।

এ সময় তাদের নিবৃত্ত করতে গিয়েছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান মারুফ, সদস্য আসিফ শওকত কল্লোল, সৈয়দ মাহবুব মোর্শেদসহ কয়েকজন। তখন তাদের নাজেহাল করা হয়।

বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সবার জন্য উন্মুক্ত। সবারই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এখানে অনুষ্ঠান করার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। অনুষ্ঠানটি ঘিরে কয়েকজন লোক গত বুধবার ফেসবুকে হুমকি দিয়ে প্রচারণা চালান।

বিষয়টি শাহবাগ থানাকে জানালে সকাল থেকেই ডিআরইউতে পুলিশ সদস্যরা ছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানটি উন্মুক্ত হওয়ায় হঠাৎ করেই একদল লোক অনুষ্ঠানস্থলে ঢুকে মব সৃষ্টির চেষ্টা করে। ডিআরইউ নেতা ও সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পুলিশকে অবহিত করার পর তারা এসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে তাদের হেফাজতে নিয়ে যায়।

ডিআরইউতে অনুষ্ঠান চলার সময় এ ধরনের ঘটনা খুবই ন্যক্কারজনক ও নিন্দনীয়। ডিআরইউ এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের সময়েও ডিআরইউতে সবার কথা বলার সুযোগ ছিল। গণ-অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের বাধার মুখেও আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ, সারজিস ও হাসনাতরা এখানে কথা বলেছেন।

কখনো ডিআরইউতে আয়োজিত কোনো অনুষ্ঠানে কারও হস্তক্ষেপ ছিল না। তাই আগামী দিনে কেউ এর ব্যত্যয় ঘটালে ডিআরইউ তা প্রতিহত করবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250