শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে বর্ষার গান ‘আজি নেমেছে আঁধার’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

প্রিয়াঙ্কা গোপ। ছবি: সংগৃহীত

বর্ষা উপলক্ষে সম্প্রতি প্রচারিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা উপন্যাস। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম।

গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘জনপ্রিয়তার আশায় এখন নানা ধরনের গান হচ্ছে। আমি মনে করি, এই সময়েও ক্ল্যাসিক্যাল, সেমি-ক্ল্যাসিক্যাল, রাগপ্রধান কিংবা ক্ল্যাসিক মেলোডি ঘরানার গান থাকা উচিত। পরে যদি এই নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা হয়, তখন যেন তা শূন্য হয়ে না দাঁড়ায়। সেই ভাবনা ও দায়িত্ববোধের জায়গা থেকে আজি নেমেছে আঁধার গানটি করা।'

তিনি বলেন, 'আমি আগেও এ ধরনের গান করেছি। আমার ছোট্ট চ্যানেলের অদ্যাবধি বিগ বাজেটের একটি কাজ এটি। রাজিব ভাই গানটি এত সুন্দর লিখলেন, আর সোনালী দিদিও হৃদয়কাড়া সুর করলেন; তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই বানালেন দৃষ্টিনন্দন ভিডিও চিত্র। সেই ভিডিও নৃত্যভঙ্গিমায় মুখর করেছে উপন্যাস। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার আনন্দ।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। প্রিয়াঙ্কার বাবা বাসুদেব চন্দ্র গোপ, মা ভানু রানী গোপ। তার দুই বোন সূচনা ও কুন্তলা। গানে প্রিয়াঙ্কার হাতেখড়ি বড় বোন সূচনা গোপের কাছে। পরে ওস্তাদ আনন্দ চক্রবর্ত্তীর কাছে তালিম নেন দীর্ঘদিন। আরও তালিম নিয়েছেন পণ্ডিত অসিত রায়, অরুণ ভাদুড়ী, ওয়াহিদুল হক, বিদুষী ঊর্মি দাশগুপ্তের কাছে।

জে.এস/

প্রিয়াঙ্কা গোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250