শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতি সিনেমার পরেই কেন মহেশ ভাটকে ২৫ হাজার রুপি দেন অনুপম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের চার শর বেশি সিনেমায় অভিনয় করেছেন অনুমপ খের। তবে প্রতি সিনেমার পর একটি বিশেষ নিয়ম মেনে চলেন এই অভিনেতা। সিনেমা শেষ করেই নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের প্রথম সুযোগ করে দেওয়া মানুষটিকে আজও ভুলে যাননি তিনি। আর সেই কারণেই এখনো প্রতি ছবির পর তিনি টাকা দেন তার গুরু, পরিচালক মহেশ ভাটকে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুরুটা ‘সারাংশ’ থেকে। ১৯৮০–এর দশকে ‘সারাংশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অনুপম খের। ছবিটির পরিচালক ছিলেন মহেশ ভাট। এই ছবিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম ছবিতেই তিনি নজর কাড়েন—একজন বয়স্ক মানুষের চরিত্রে অসাধারণ অভিনয় করে।

অনুপম খের জানান, প্রতিটি ছবিতে অভিনয়ের পর তিনি ২৫ হাজার রুপি করে দেন মহেশ ভাটকে। এটি কোনো চুক্তি নয়—এটি তার নিজের তৈরি একটি ‘রীতি’।

তিনি বলেন, এই প্রথা শুরু হয়েছিল খুব সামান্য অর্থ দিয়ে—প্রথমে ছিল মাত্র ২৫০ বা ৫০০ রুপি। সময়ের সঙ্গে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজারে। মজা করে অনুপম খের বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে এই অঙ্ক বেড়েছে।’

এই অর্থ দেওয়া আসলে কোনো পারিশ্রমিক নয়। বরং এটি কৃতজ্ঞতার এক প্রতীক—একজন নবাগত অভিনেতাকে সুযোগ দেওয়ার জন্য তার পরিচালকের প্রতি সম্মান। বলিউডে যেখানে সম্পর্ক অনেক সময়ই পেশাদার সীমারেখায় আটকে থাকে, সেখানে এই গল্পটা অন্য রকম।

জে.এস/

অনুমপ খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250