বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মানুষের দাবি সহনশীলতার সঙ্গে বিবেচনার আহ্বান সিপিবির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সভা সমাবেশে উত্থাপিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবি সহনশীলতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সিপিবি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

তারা বলেন, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের নিজস্ব দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরতে পারেননি। দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে বৈষম্য পাহাড় সমান।

গতবছর জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্তির। তাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন শ্রেণিপেশার বঞ্চিত মানুষ তাদের দাবি-দাওয়া তুলে ধরবে এটাই স্বাভাবিক। 

বিবৃতিতে নেতৃবৃন্দ সহনশীলতার সঙ্গে এসব আন্দোলনকারীদের দাবিসমূহ বিবেচনা করা ও ন্যায্য দাবি পূরণে, পারস্পরিক আলোচনার মাধ্যমে পথ খুঁজে বের করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি অনেক সময় বল প্রয়োগ করে অনেক ক্ষেত্রে আন্দোলনকারীদের আহত করা হচ্ছে। এ অবস্থা মোটেই কাঙ্ক্ষিত না।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবির ন্যায্যতা নিরূপণ ও পূরণের পথে অগ্রসর হতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

কেসি/কেবি


সিপিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250