বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‌‘আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। যাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আগে সমাজে কোনো আপত্তিকর ঘটনা ঘটলে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ত। কিন্তু আজকাল এসব ঘটনা দেখা যায় না। সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে।’

আজ রোববার (১০ই আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জনসম্মুখে কোনো ঘটনা ঘটলেও কেউ প্রতিহত করতে সামনে আসে না। সরকারি বাহিনীর লোক তো সব সময় কাছে থাকে না। হয়তো তারা পরে এসে উপস্থিত হয়। গাজীপুরে যে ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটুক সমাজে, এটা কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।'

তিনি বলেন, 'তবে যার জীবনটা চলে গেছে, তাকে আর ফেরত পাওয়া যাবে না। এ জন্য আমরা সবাই যদি সচেতন হই, যদি একটু ধৈর্য ধরি, তাহলে কিন্তু এসব ঘটনা ঘটবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের প্রায় সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। তারা যেন শাস্তি পায়, সেই ব্যবস্থা করব।'

জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান তুহিন সাংবাদিক হত্যাকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250