বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ ক্ষমতার পরিবর্তন হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না।

শুক্রবার (৮ই নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা কখনো মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনো ভারতের দোসররা বসে আছে।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে এদেশে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে।

ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250