সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় *** প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি *** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আনুষ্ঠানিক বিচ্ছেদও হয়ে গেছে। কিন্তু মাউরো ইকার্দি ও ওয়ান্ডা নারার তিক্ততা যেন কিছুতেই শেষ হচ্ছে না। এবার সাবেক স্বামীকে খোঁচা দিতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টাইন মডেল ও ব্যবসায়ী ওয়ান্ডা।

ইকার্দির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি বিক্রির জন্য দিয়েছেন নিজের অনলাইন দোকানে। দাম রেখেছেন মাত্র ২০ হাজার পেসো। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ছয়শত টাকা। তবে দামের চেয়েও বেশি আলোচনায় জার্সির বর্ণনা। সেখানে ইকার্দির নাম উল্লেখ না করে লেখা হয়েছে, ‘সাবেক খেলোয়াড়ের আসল জার্সি, খুব কম ব্যবহার করা হয়েছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, নিজের অনলাইন বিক্রয়মাধ্যম 'ওয়ান্ডা শপ'-এ ইকার্দির জাতীয় দলের ৯ নম্বর জার্সিটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ওয়ান্ডা। জার্সির পেছনে স্পষ্টভাবে 'ইকার্দি' নামটি লেখা থাকলেও বিজ্ঞাপনের শিরোনামে সাবেক স্বামীর নাম উল্লেখ করেননি তিনি।

বরং জার্সির বর্ণনায় লেখা হয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের ৯ নম্বর জার্সি, সাবেক খেলোয়াড়।’ সঙ্গে যোগ করা হয়েছে, এটি খুব কম ব্যবহার করা হয়েছে।

এই দুটি শব্দ নিয়েই মূলত শুরু হয়েছে আলোচনা। কারণ, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ইকার্দির ক্যারিয়ার খুব একটা দীর্ঘ ছিল না। সব মিলিয়ে মাত্র আটটি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন একটি। সেই বিষয়টিকে ইঙ্গিত করেই ওয়ান্ডা জার্সির এমন বর্ণনা দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

শুধু বর্ণনাই নয়, জার্সির দামও অবাক করেছে সমর্থকদের। আর্জেন্টিনা জাতীয় দলের একটি আসল জার্সি, তাও আবার সাবেক আন্তর্জাতিক ফুটবলারের নাম ও নম্বরসংবলিত। অথচ সেটির দাম রাখা হয়েছে মাত্র ২০ হাজার আর্জেন্টাইন পেসো, যা প্রায় ১২ ইউরোর সমান। এমনকি কিস্তিতে কেনার সুযোগও রাখা হয়েছে।

জার্সিটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়কার নকশায় তৈরি। যদিও সেই বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পাননি ইকার্দি।

২০১৩ সালে তৎকালীন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছিল এই স্ট্রাইকারের। ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি।

এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন ইকার্দি। ২০১৭ সালে হোর্হে সাম্পাওলির অধীনে আবারও সুযোগ পান। পরের বছর রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা না পেলেও বিশ্বকাপ শেষে জাতীয় দলে ফিরেছিলেন। ২০১৮ সালের নভেম্বরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে করেন আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি।

ইন্টার মিলানে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি ইকার্দি। আট ম্যাচ ও এক গোলেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই সংক্ষিপ্ত ক্যারিয়ারকেই ওয়ান্ডার বিজ্ঞাপনের 'খুব কম ব্যবহার' কথাটি মনে করিয়ে দিয়েছে।

ইকার্দি ও ওয়ান্ডার সম্পর্কের টানাপোড়েন অবশ্য নতুন নয়। ২০১৪ সালে বিয়ে করেছিলেন দুজন। এরপর একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলনের খবর আসে। শেষ পর্যন্ত ২০২৪ সালে সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি অক্টোবরেই তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক রায় দিয়েছে ইতালির মিলানের আদালত।

মাউরো ইকার্দি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250