সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় *** প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি *** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

শাকিবের হবু বউ খুঁজে পেয়েছে তার পরিবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এই আয়োজনের পুরো দায়িত্ব কাঁধে নিয়েছে শাকিবের পরিবার।

পরিবারের পছন্দেই বিয়ে করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে কে হতে যাচ্ছেন পাত্রী, তা নিয়ে শাকিব ভক্তদের মনে নানা প্রশ্ন। 

কয়েকবছর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, বউ হিসেবে ডাক্তার মেয়ে তার পছন্দ। তবে কি এবার তার পাত্রী ডাক্তার?

তার পরিবারের সঙ্গে ঘনিষ্ট এক সূত্রে জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলার এক মেয়েকে শাকিবের হবু বউ হিসেবে প্রাথমিকভাবে পছন্দ করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসাবিজ্ঞানে লেখাপড়া করে দেশে ফিরেছেন। আরেক সূত্র বলছে, ঢাকার পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। সম্প্রতি শাকিবের জন্য একাধিক মেয়ে দেখা হলেও মুন্সিগঞ্জের মেয়েই এগিয়ে আছেন।

আরো পড়ুন: সামান্থার রূপের জাদুতে কাবু ভক্তরা

শাকিবের পরিবারের সঙ্গে ঘনিষ্টরা বলছেন, শাকিবের জীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলী সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে।

এদিকে বুবলীর আচরণে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতে বারণ করেছেন শাকিব ও তার পরিবার। এ-ও বলে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। একইভাবে অপু বিশ্বাসের সঙ্গেও সম্পর্ক নেই। শুধু আব্রাহামের মা হিসেবে যোগাযোগ আছে। প্রয়োজনে আব্রাহাম বাবার কাছে যেতে পারে, সেই দরজা শাকিব খোলা রেখেছেন।

এসি/ আই.কে.জে/ 


শাকিব হবু বউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250