মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

কলার মোচার সুস্বাদু ভর্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদেরকে মাছে-ভাতে বাঙালি বলা হলেও ভর্তাপ্রেমীরাও নেহাত কম নয়। গরম ভাতের সঙ্গে বাহারি ভর্তা খাওয়ার মজাই আলাদা। তবে ভর্তার স্বাদ বদলাতে এবার মুখে তুলুন কলার মোচা ভর্তা। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. কলার মোচা

২. লবণ

৩. হলুদ গুড়ো

৪. শুকনো লাল মরিচ বা কাঁচা মরিচ

৫. সরিষার তেল

৬. পেঁয়াজ কুচি

৭. রসুন কুচি ও

৮. ধনেপাতা কুচি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে

আরো পড়ুন : ৫ মিনিটেই তৈরি করে খেতে পারবেন টুনা স্যান্ডউইচ

পদ্ধতি

মোচার লাল খোসা ফেলে ভেতর থেকে মোচার ফুলগুলো নিয়ে নিতে হবে। ফুলের মাঝে যে শক্ত সুতার মতো থাকে, সেটি ফেলে দিয়ে ফুলগুলো কুচি করে কেটে নিন।

ফুলগুলো নেওয়ার পর ভেতরে যে খোসাসহ সাদা অংশটুকু থাকে, সেটুকু কুচি করে কেটে ফুলের সঙ্গে নিয়ে নিতে হবে।

পরিমাণমতো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কেটে নেওয়া ফুলগুলো সেদ্ধ করে নিন। দুবার ফুটে উঠলেই ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে।

তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে নিতে হবে পানি ঝরে যাওয়ার জন্য। ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। বেটে নেওয়ার সময় সঙ্গে কাঁচা মরিচ/শুকনো লাল মরিচ পরিমাণ মতো দিয়ে বাটতে হবে।

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিয়ে দিয়ে দিন বেটে নেওয়া মোচার ফুল। সঙ্গে লবণ। মাঝারি আঁচে নাড়তে হবে অনবরত।

নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে ভর্তার মতো হয়ে আসবে, তখন তাতে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে কলার মোচার ভর্তা।

এস/  আই.কে.জে


কলার মোচার ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250