শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

৫ মিনিটেই তৈরি করে খেতে পারবেন টুনা স্যান্ডউইচ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিকালের নাস্তা, শিশুর স্কুলের টিফিন বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায় স্যান্ডউইচ। সব সময় যারা চিকেন বা এগ স্যান্ডউইচ খেয়ে অভ্যস্ত, তারা এবার স্বাদের বদল আনতে খেয়ে দেখতে পারেন টুনা স্যান্ডউইচ। মাত্র মিনিট পাঁচেকের প্রস্তুতিতে বানাতে পারবেন এই আইটেমটি। রইলো রেসিপি-

সুপারশপগুলোতে আজকাল টুনা মাছের ক্যান সহজলভ্য। কিছু মাছ তেলে ডুবানো থাকে, আবার কিছু পানিতে। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেকোন একটি।

উপকরণ: পাউরুটি ২ স্লাইস, টুনা মাছ (ক্যানড) ২৭০ গ্রাম, মেয়োনিজ ৬ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, শসা কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

আরো পড়ুন : কচুর মুখী দিয়ে ইলিশ রান্না

প্রণালী: ক্যান থেকে টুনা মাছ বের করে ভালোভাবে পানি বা তেল ঝরিয়ে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে টুনা মাছে যদি একটুও পানি থেকে থাকে, তাহলে তা স্যান্ডউইচের পাউরুটিকে নরম করে ফেলবে। খেতে একদমই ভাল্লাগবে না তখন। এবার একটি পাত্রে টুনা, মেয়োনিজ, শসা, এবং কুচি করে রাখা পেঁয়াজ মেশান। এরপর সে মিশ্রণে লবণ, গোলমরিচের গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে নিন। এ সময় চেখে দেখে নিন লবণ, গোলমরিচ প্রভৃতির স্বাদ ঠিক আছে কিনা। এরপর এতে যোগ করুন ধনেপাতা কুচি।

এবার পাউরুটি হাতে নিয়ে একপাশে মাখন মাখিয়ে নিন। টুনার মিশ্রণটা ভালোভাবে পাউরুটিতে মাখান। এরপর অন্য পাউরুটিতেও মাখন মাখিয়ে ওপরে চেপে দিন। 

যারা ক্রিসপি বা কুড়মুড়ে স্যান্ডউইচ পছন্দ করেন, তারা ফ্রাইপ্যানে মাখন গলিয়ে পাউরুটি এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে পারেন। শেষে পাউরুটি মাঝ বরাবর ত্রিকোণাকৃতি করে কেটে নিন। 

এস/কেবি

টুনা স্যান্ডউইচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250