মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

মেডিকেল ভর্তি পরীক্ষা, মোট পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩৭৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় বসেছেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতবারের চেয়ে এবার সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হলেও আবেদন কিছু কম পড়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়ছেন।

আরও পড়ুন: রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হলেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি পরীক্ষায় বসেন প্রায় নয়জন।

এসকে/ 

স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250