শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কফি হাউসের আড্ডা’র খোঁজে দিলজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গায়ক দিলজিৎ দোসাঞ্জ, পাঞ্জাবি গান গেয়ে জনপ্রিয়তা পান। তারপর হিন্দি সিনেমায় পদার্পণ। কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন। তেমনই হিন্দি ছবিতে ব্যবহৃত হয়েছে তার গান।

সম্প্রতি কলকাতা শহরের সংস্কৃতির আঁতুড়ঘর কফি হাউসে ঢুঁ মারলেন তিনি। বৃষ্টিভেজা কলেজ স্ট্রিটে পৌঁছে নিরাপত্তারক্ষীদের নিয়ে কফি হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন।

যেখানে একসময়ে আড্ডা দিতেন বাংলা সংস্কৃতির মহারথীরা। শহরের হৃৎস্পন্দন শুনতে দিলজিৎও পৌঁছে গেলেন ঠিক সেখানে। মেন্যুকার্ড দেখে কফি অর্ডার করলেন। টেবিলে খাবার পৌঁছতেই হাসিমুখে বেয়ারার সঙ্গে কুশল মঙ্গল বিনিমিয় করেই ধোঁয়া ওঠা কফির পেয়ালায় চুমুক দিলেন।

আরো পড়ুন : বিচ্ছেদ নয় ফের এক হচ্ছেন এ আর রহমান-সায়রা!

আর টেবিলও বেছে নিলেন কোনটা? ঠিক যেখানে জীবনানন্দ দাশের ফ্রেম বাঁধানো। গায়কের নান্দনিক বোধের প্রশংসা না করলেই নয়। ততক্ষণে পাঞ্জাবি পপস্টার আসার খবরে শোরগোল কলেজ স্ট্রিট চত্বরে।

কফি হাউসে আসা সকলের ক্যামেরার তাক দিলজিতের দিকে। সেই সমস্ত মুহূর্তই ক্যামেরাবন্দি করল গায়কের টিম। সুপারস্টার সুলভ কোনও হাবভাব নয়। এক গাল হাসিতে সকলকে আপন করে নিয়েছেন।

এদিকে হলুদ ট্যাক্সিতে চড়ে হাওড়া ব্রিজ, মল্লিক ঘাটের ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার ঘুরে পাঞ্জাবি পপস্টার আদ্যোপান্ত ‘ঘরের লোকে’র মতোই ধরা দিয়েছেন।

এস/ আই.কে.জে/

দিলজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250