শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আইএমএফের প্রস্তাবিত সংস্কার, এনবিআর বিলুপ্ত করে নতুন দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে এর পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করেছে। কর প্রশাসন আধুনিকায়ন ও রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী করনীতি ও প্রশাসনের মধ্যে বিভাজন নিশ্চিত করতে অধ্যাদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার (১২ই মে) রাতে এ অধ্যাদেশ জারি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএমএফ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’-এর অধীনে সরকার রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করবে। নীতি বিভাগ কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে। ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও কাস্টমস আদায়, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে।

এ সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন বাংলাদেশ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। সরকারি অর্থব্যবস্থা শক্তিশালী করতেই নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শাসন ব্যবস্থার জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে।

তবে কিছু রাজস্ব কর্মকর্তা এনবিআরে এ পরিবর্তনের বিরোধিতা করছেন। তাদের দাবি অনুযায়ী, অভিজ্ঞ কর ও কাস্টমস কর্মকর্তাদের নীতিনির্ধারণী ভূমিকা উপেক্ষা করা হয়েছে খসড়া অধ্যাদেশে।

এইচ.এস/

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250