সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরব এখন অর্থনীতিকে ঢেলে সাজাতে পর্যটন খাতে নজর দিচ্ছে। একসময়ের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এরই ধারাবাহিকতায় নতুন সেবা চালু করেছে তারা। সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই। শনিবার (৯ই নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, অ্যাপটিতে স্মার্ট ট্যুরিজমের প্রতি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এআই-এর সাম্প্রতিক উন্নয়নগুলোকে এতে কাজে লাগানো হয়েছে। ফলে এটি প্রশ্নের উত্তর দিতে পারে, দর্শনার্থীদের চাহিদা বুঝতে পারে। এ ছাড়া প্রাকৃতিক এবং নির্বিঘ্ন কথোপকথনশৈলীতে তথ্য ও পরামর্শ দেওয়ার সক্ষমতা রয়েছে।

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘সারা’ অ্যাপের বেটা ভার্সন উন্মোচন করেছেন। এর ফলে দেশটিতে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাহে লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়েছে।

সৌদি আরবের একটি গণমাধ্যম জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল মহিলা গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারবে।

আরও পড়ুন: ২০২৫ থেকে সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’

‘সারা’ নামের এ অ্যাপটি ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে সৌদি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বুধবার শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সঙ্গে এটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ফলে সৌদির পর্যটন খাতে আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়ে অ্যাপটি যে বিস্তৃত তথ্য সরবরাহ করেছে তাতে তারা মুগ্ধ হয়েছেন।

সূত্র:আরব নিউজ 

এসি/ আই.কে.জে/

নারী এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250