বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় বিএনপির নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৫

#

শনিবার (৭ই জুন) ঈদুল আজহার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (৭ই জুন) ঈদুল আজহার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় তার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সবাইকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ভালো আছেন।’

চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুভূতি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী, যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং যার নেতৃত্বে বিএনপি অনেক সফলতা অর্জন করেছে; যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, তখন আমরা স্বাভাবিকভাবে নতুন করে অনুপ্রাণিত বোধ করি।’

গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার ‘অবিচল আস্থা’র কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থা কোনো রাষ্ট্রের উপকার করতে পারে না। আমরা নেত্রীর সঙ্গে দেখা করেছি। সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরো সিনিয়র নেতারা আছেন, তারা দেখা করবেন।’

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250