সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

প্রায় ২০০ বছর ধরে একটি মাথা সংরক্ষিত আছে, কিন্তু কার?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

শত শত বছর ধরে কাচের জারে শান্ত চোখে চেয়ে থাকা একটি কাটা মাথা সংরক্ষিত আছে। চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন। মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে নিষ্পাপ একখানি মুখ। তবে এই নিষ্পাপ মুখের মানুষটি ছিলেন খুবই ভয়ংকর। তার নির্মমতাই তাকে পৃথিবীর কাছে নিদর্শন হিসেবে পরিচিত করিয়েছে।

পৃথিবীর ইতিহাসে অসংখ্য সিরিয়াল কিলারের ভয়ংকর গল্প নিশ্চয়ই শুনেছেন। অনেকের কথা হয়তো পড়েছেন। কিন্তু এই সিরিয়াল কিলারের নির্মমতার গল্প আপনার মনে ভয় ধরিয়ে দেবে। ১৮২ বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পেয়ে যায়। যখনই তার কথা বলা হয় তখনই আতঙ্ক ছড়ায়। টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি। অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয়, তবে তার মাথা এখনো সংরক্ষণ করা আছে।

এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়োগো আলভেস এর। ১৮১৯ সালে স্পেনের গ্যালিসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার খুব দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান তিনি। কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেষ অপরাধ জগতে পা বাড়ান ডিয়াগো।

শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয়। সেই জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন। সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন।

ডিয়োগো পরে এতটাই হিংস্র হয়ে ওঠেন যে লুটপাটের পর মানুষকে নৃশংসভাবে হত্যা শুরু করেন। হত্যার পর ২১৩ ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দিতেন। ১৮৩৬ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত প্রায় ৭০ জনকে হত্যা করেছিলেন ডিয়োগো। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। পুলিশ মনে করত, আর্থিক অনটনের কারণে কৃষকরা আত্মহত্যা করছে।

আরো পড়ুন : মিষ্টি কুমড়ার নৌকায় চড়ে রিভার ক্রুজ!

তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এরপরই সন্দেহ হয় পুলিশের। কারণ এমন গভীর চিহ্ন অস্ত্র দিয়ে হামলার পরই হতে পারে। পুলিশ তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায়, কৃষকদের হত্যার পরই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরতে থাকে।

পুলিশ খোঁজ শুরু করে সেই খুনির। এদিকে ডিয়োগো মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেয়। কিছুদিন লুটপাট বন্ধ করে নিজের দল গঠন করেন। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে ডিয়োগো।

প্রথমে রেইকি করা হত, তারপর লুটপাট করে মানুষ খুন করে পালিয়ে যেতেন তারা। এরপর পুলিশের ওপর চাপ বেড়ে যায়। এদিকে সে তার দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করে। সেই খুনের পরই পুলিশ রাস্তা আটকে তাকে আটক করে। ডিয়োগো নিজের অপরাধ স্বীকার করে নেন। ডিয়োগো জানান, কতজনকে হত্যা করেছেন সেটা তার মনে নেই।

১৮৪১ সালে ডিয়োগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সময়ে ফ্রেনোলজি অধ্যয়নের প্রচলন ছিল। তখন মানুষের মন অধ্যয়ন করা হত। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা ডিয়োগোর মন অধ্যয়ন করবেন। অপরাধীরা কীভাবে চিন্তা করে তা খুঁজে বের করা হবে। সেই কারণে ফাঁসির পর ডিয়োগোর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কি না তা নিশ্চিত করে অবশ্য বলা যায় না। তবে এত বছর পরও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে রাখা রয়েছে।

এস/ আই.কে.জে/


সিরিয়াল কিলার ডিয়োগো মাথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250