মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী। নাজরিন ব্রিটিশ আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী।

‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’-এর জন্য তিনি মনোনয়ন পেয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন নাজরিন চৌধুরী ও সারা ম্যাকফারলেন। এতে হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নোও অভিনয় করেছেন।

মঙ্গলবার (২৩শে জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক)।

আরো পড়ুন: মুক্তি পাচ্ছে নায়ক মান্নার শেষ সিনেমা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র্যা চেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে। তার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস। আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে।

অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের ১টি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডার্স’ সিরিজের ২টি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন নাজরিন চৌধুরী। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হলো তার।

এসি/ আই.কে.জে/


বাংলাদেশি অস্কার নাজরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250