রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

মুক্তি পাচ্ছে নায়ক মান্নার শেষ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর মুক্তি পেতে যাচ্ছে তার শেষ সিনেমা। নাম ‘জীবন যন্ত্রণা’। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৬শে মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জনপ্রিয় নায়ক মান্না মারা গিয়েছেন ২০০৮ সালে। 

এই সিনেমার কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন এর নাম ছিল ‘লীলামন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। কিছু অংশের কাজ বাকি থাকতেই নায়ক মান্না মারা যান। এ কারণে এর কাজ থমকে যায়।

পরবর্তীতে আবারও শুরু হয় সিনেমাটির কাজ। সব শেষ করে ২০১১ সালে এটি জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। কিন্তু ‘লীলামন্থন’ নামের জন্য সিনেমাটি আটকে যায়। এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে ছাড়পত্র পেল এই সিনেমা।

‘জীবন যন্ত্রণা’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। তিনি জানান, গত অক্টোবরের শেষ সপ্তাহে সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এই সিনেমা মুক্তিতে এখন আর বাধা নেই।

আরো পড়ুন: আমরা শিল্পীরা খুব নরম মনের : মোশাররফ করিম

সিনেমাটিতে মান্নার সঙ্গে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করা আসলাম তালুকদার ঢাকায় এসে সিনেমার জন্য ‘মান্না’ নামটি ধারণ করেন। এরপর ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পান সিনেমায়। ১৯৮৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘পাগলী’।

বর্ণাঢ্য ক্যারিয়ারে মান্না তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

এসি/  আই.কে.জে


মান্না শেষ সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250