বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শেখ হাসিনাকে স্বাগত জানাই, তিনি না এলে দেশ অস্থিরতার মধ্যে পড়বে: জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে ডুবে আছে। বানভাসি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি নিজে ওসব এলাকায় যান, বানভাসিদের অবস্থা দেখেন। শুধু দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে কোনও লাভ হবে না। বন্যাদুর্গত মানুষের দুঃখ ও কষ্ট লাঘবে এই সরকারের দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই। বরং সরকারি আর বিরোধীদলের নেতারা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ফটোসেশন করছেন।’

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে শোকসভায় এসব কথা বলেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জি এম কাদের বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনকে আমি গণ-অভ্যুত্থান মনে করি না। এটা ছিল গণ-আন্দোলন। এই আন্দোলন সফলও নয়, বিফলও নয়। এটাকে গণ-অভ্যুত্থান বলা যায় না। তবে ২৪-এর গণ-আন্দোলন এখনও শেষ হয়নি। এই আন্দোলন একদিন অবশ্যই গণ-অভ্যুত্থানে রূপ নেবে। সেদিন দূরে নয়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে পারবে না। এই সরকারের প্রতি কোনও দেশের আস্থা নেই। এই সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র কেউ তাদের বিশ্বাস করছে না। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তার দেশে আসা উচিত। এ দেশের জন্য তার বাবা ও পরিবারের অনেক অবদান আছে। তিনি এলে আওয়ামী লীগের যে অস্তিত্ব সংকট চলছে, সেটা দূর হবে। তিনি না এলে দেশ বড় ধরনের অস্থিরতার মধ্যে পড়বে।’

জি এম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250