বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বলছে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স একটি প্রতিবেদন প্রচার করেছে। সুখবরের পাঠকদের জন্য মঙ্গলবার (২৭শে মে) প্রকাশিত প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে নানা অস্থিরতা ও বিভাজনের মুখে পড়েছে। এসব নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। 

গত বছর ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান থাকা সত্ত্বেও ক্ষমতাসীনরা সংস্কারের প্রতিশ্রুতি, ক্রমবর্ধমান বিক্ষোভ এবং রাজনৈতিক বিভাজনের কারণে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন।

ড. ইউনূস আগেই ঘোষণা দিয়েছিলেন, আগামী ডিসেম্বর মাস থেকে পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখনও এ অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি। তাই এটি নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। গত সপ্তাহে, তারা বলেছে যে, "একটি দৃঢ় নির্বাচনী পরিকল্পনা ছাড়া ইউনূসের সরকারকে সমর্থন অব্যাহত রাখা ‘কঠিন’ হবে।”

এছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও গত সপ্তাহে এ বছরের শেষের দিকে নির্বাচনের আহ্বান জানিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

গত বছরের ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জোর দিয়ে জানায়, নির্বাচনের জন্য মূল সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার যে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর অগ্রগতি ধীর গতিতে হচ্ছে। ছয়টি সংস্কার প্যানেলের সমন্বয়ে সরকার একটি সাত সদস্যের জাতীয় ঐক্য কমিশন (এনসিসি) গঠন করে। 

এনসিসি জানায়, রাজনৈতিক দলগুলো সঙ্গে তাদের প্রথম দফার সংলাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিচারিক স্বাধীনতার মতো কিছু পরিবর্তনের প্রতি ব্যাপক সমর্থন দেখিয়েছে। তীব্র মতবিরোধের কারণে সাংবিধানিক সংস্কার, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের মতো জটিল প্রস্তাবগুলোর পরিণতি অনিশ্চিত করে তুলেছে। আসছে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে।

বাংলাদেশের অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনগণের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের ক্রমবর্ধমান রাজপথের বিক্ষোভ রাজধানী ঢাকার মতো প্রধান শহরগুলোতে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

আইন-শৃঙ্খলার অবনতিতে দ্রুতই যদি রাজনৈতিক সমঝোতা না হয়, তাহলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে- এমন উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

চলতি মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতের নির্বাচনে দলটি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এতে নির্বাচন ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। 

এ সিদ্ধান্তের পর দলটি সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি করেছে, যা থেকে বেরিয়ে আসতে হবে।

একটি ফেসবুক পোস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এ সংকটের জন্য ‘ইউনুসের প্রতিশোধের রাজনীতি’কে দায়ী করেন।

এইচ.এস/

রয়টার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250