জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন
নিজস্ব প্রতিবেদক
🕒 প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেওয়া হয়েছে।
ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার (২৯শে অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
তিনি লেখেন, সোমবার পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷
তিনি আরও লেখেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
সারজিস আলম লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি। পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব ইনশাআল্লাহ।
আই.কে.জে/
তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’
🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬
অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান
🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬
কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম
🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬
কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক
🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬