শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের *** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন *** গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত *** ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত *** চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী *** নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা *** মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই

যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

শুক্রবার (৯ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই মাসের বেশি সময় পলাতক থাকার পর গত বুধবার দিব্যাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে রাজস্থানের কোটা শহরের একটি আবাসিক ভবন থেকে দিব্যাকে গ্রেপ্তার করা হয়। আজমের পুলিশের সাইবার সেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে গত ৫ আগস্ট এক কারারক্ষীর অভিযোগের ভিত্তিতে দিব্যার বিরুদ্ধে এফআইআর করা হয়। এ ঘটনায় মামলা করার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

মামলার আরও এক অভিযুক্ত কারারক্ষী সোনিয়া চৌধুরী এখনো পলাতক। অভিযোগ রয়েছে, দুই নারী বন্দীকে কারাগার থেকে বের করে দিব্যার বাসায় নিয়ে যাওয়ার কাজে তিনি সহায়তা করেছিলেন। ঘটনার পর দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয় এবং বিকানের সেন্ট্রাল জেলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা সেখানে যোগ না দিয়ে পলাতক ছিলেন।

আজমেরের পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়ালা জানান, গত ১২ জুলাই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, ওই দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দী কিরণ ও সান্নাকে প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ না করেই কারাগার থেকে বের করে নিয়ে যান দিব্যা।

পুলিশের দাবি, কারারক্ষীদের আপত্তি উপেক্ষা করে দিব্যা নিজের ব্যক্তিগত গাড়িতে ওই দুই নারীকে তার বাসায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে ঘর পরিষ্কারসহ বিভিন্ন গৃহস্থালির কাজ করানো হয়। বন্দীদের বাইরে নেওয়ার প্রয়োজনীয় নথিপত্র না থাকায় দায়িত্বে থাকা কারারক্ষীরা আপত্তি জানিয়েছিলেন। এ সময় আপত্তিকারী কারারক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে দিব্যার বিরুদ্ধে।

পরে দিব্যার বাসা থেকে ওই দুই নারী বন্দীকে পুনরায় আটক করে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ভারতের কারাগারের নিরাপত্তা, বন্দীদের ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250