রবিবার, ১লা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আপনার বাবা হৃদরোগী, মারা যেতে পারেন’, চাঁদা দাবিতে হুমকি দেওয়া বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার *** হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড *** আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে: আব্বাস আরাগচি *** আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক *** আওয়ামী লীগের নেতারা দেশে আসা শুরু করেছেন: মির্জা আব্বাস *** প্রকাশ্যে পত্রিকার কপি ছেঁড়া কী অপরাধ *** ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ *** আসাদুজ্জামান নূরের এলাকায় জুলাই-আগস্টে কেউ নিহত হননি, তিনি কীভাবে হত্যায় ‘প্ররোচনা’ মামলার আসামি *** জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছরের ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (৩০শে সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর রিমান্ডের এ আদেশ দেন।

আজ (সোমবার) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

এর আগে ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

ওআ/কেবি


রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250