সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী

বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

ভারতের দিল্লিতে বিক্ষোভকে সহিংস করে নেপাল ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘আমি অহিংসা ও গান্ধীতে বিশ্বাস করি। আর এই মানুষগুলো গডসেতে বিশ্বাস করে।’ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাঠি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, ভারতের বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলেও মন্তব্য করেছেন ধ্রুব রাঠি। তার অভিযোগ, দেশটির নির্বাচন কমিশন, আদালত, পুলিশসহ সব প্রতিষ্ঠান ‘দুজনের’ নিয়ন্ত্রণে চলে গেছে।

এর আগে গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভের আগে গুরগাঁওয়ের বাসা থেকে আটক হয়েছিলেন রাঠি। তিনি আটক হওয়ার ঘটনাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রাঠি বলেন, এটি জরুরি অবস্থার মতো পরিস্থিতি। তবে ইন্দিরা গান্ধী অন্তত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের পাশাপাশি দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে রাখারও সমালোচনা করেন তিনি।

গুরগাঁওয়ের বাসা থেকে আটকের বিষয়ে রাঠির দাবি, সকাল ৭টার দিকে সাদা পোশাকে প্রায় ২০ জন তার বাড়িতে ঢোকেন। এ সময় তাকে ঘুমন্ত অবস্থায় শয়নকক্ষ থেকে নিয়ে যাওয়া হয় এবং তার মাকে এক পাশে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে বিভিন্ন থানায় নেওয়া হয়। প্রায় ২৩ ঘণ্টা নিজের ফোন ব্যবহার করে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তিনি।

ধ্রুব রাঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250