সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। তবে, এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন হামলা, তা এখনো নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। সাম্প্রতিক সময়ে এ নিয়ে পঞ্চমবারের মতো রিয়াদে হামলার ঘটনা ঘটল। প্রথম তিনবার হামলায় দায় স্বীকার করেছে হুতিরা। চতুর্থটিও তারাই করেছে বলে এএফপির প্রতিবেদনে কূটনৈতিক বরাতে জানানো হয়েছে। তবে সর্বশেষ এই হামলা হুতিরাই করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সর্বশেষ শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালানো হয়। ওই হামলার দায় সরাসরি স্বীকার না করলেও হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, আগামীতে রিয়াদের পাশাপাশি অন্যান্য সৌদি বিমানবন্দরেও হামলা হতে পারে।

রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এ হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবন্দরের আশপাশে একটি ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস’ করেছে।

এএফপির সাংবাদিকেরা রিয়াদের কেন্দ্রীয় এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে শহরটির উত্তরাঞ্চলের তিন বাসিন্দা আরেকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।

রিয়াদের উত্তরাঞ্চলের আল-আরিদ এলাকার এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে ওঠে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী শনিবারের হামলাটি ইয়েমেন যুদ্ধে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।  ওই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর মাত্র এক দিন আগে শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট সৌদির সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে, রোববারের এই হামলায় রিয়াদ বিমানবন্দরের একটি টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে আঘাত হানার পাশাপাশি রিয়াদ বিমানবন্দরের আকাশসীমায় একটি ক্রুজ মিসাইল সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

উল্লেখ্য, শনিবারের প্রাণঘাতী হামলার পর আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত ও বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মধ্যে পড়েছিল রিয়াদ বিমানবন্দর। রোববারের এই নতুন হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে।

হুতিদের হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250